Banner
প্রিয় স্বাধীনতা — তামান্না ঝুমু (কবিতা)

লিখেছেনঃ তামান্না ঝুমু, আপডেটঃ December 20, 2025, 12:00 AM, Hits: 232

হে স্বাধীনতা,
প্রিয় স্বাধীনতা,
প্রাণের স্বাধীনতা,
লক্ষ জীবনের বিনিময়ের স্বাধীনতা।

স্বাধীনতা!
কোথায় স্বাধীনতা,
কার স্বাধীনতা,
কেমন স্বাধীনতা,
করুণ স্বাধীনতা,
দুখিনী স্বাধীনতা,
জিম্মি স্বাধীনতা,
লুণ্ঠিত স্বাধীনতা,
অপমানিত স্বাধীনতা,
অবমানিত স্বাধীনতা,
নষ্টের স্বাধীনতা,
ক্ষমতার স্বাধীনতা,
ডাকাতের স্বাধীনতা,
অপসংস্কৃতের স্বাধীনতা,
অসংস্কৃতের স্বাধীনতা!

হায় স্বাধীনতা,
ক্ষমতাধীন স্বাধীনতা,
‌অসহায় স্বাধীনতা,
কাঁদো, স্বাধীনতা!

আজ তোমার জন্মদিনে
জন্মের অপরাধে কাঁদো।
ভুল মাটিতে জন্মানোর পাপে কাঁদো,
ভুল মানুষের জন্য জন্মানোর পাপে কাঁদো।

কাঁদো, স্বাধীনতা!
তুমি আজ বুক ভরে কাঁদো।
বাংলার অসহায় বুকে তুমি কাঁদো।

 

সাম্প্রতিক পোষ্টসমূহ